বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঁশখালীর পৌর নির্বাচনে ৪ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, নিরাপত্তা বেষ্টনীতে প্রশাসন

মোঃ মহিউদ্দিন বাঁশখালী হইতে।।

১৬ জানুয়ারি ২২ ইং রোববার বাঁশখালীর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে প্রশাসনের তৎপরতায় চোখে পড়ার মতো।নির্বাচনের দায়িত্ব পালনের জন্য ১২ জন প্রিসাইডিং অফিসার, ৯২ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ১৮৩ জন পোলিং অফিসার কে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

এবার বাঁশখালীর পৌর নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১০ জন , কাউন্সিলর পদে ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী এডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র‌্যাব, এবিপিএন সহ বেশ কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে জোরদার করা হয়েছে।
৯ জন নির্বাহী ও বিচারিক হাকিম তাদের টহলে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের নেতৃত্ব দেবেন।

প্রতিটি ওয়ার্ডে বেশ কয়েকজন কাউন্সিলর পদে নির্বাচন করায় তাদের প্রচার-প্রচারণা ছিল চোখে পড়ার মতো।
বিগত পৌরসভার নির্বাচনে ১,৪,৭ ও ৯ নম্বর ওয়ার্ডে কেন্দ্রগুলোতে ঝগড়া বিবাদ হয়েছিল। এবার সেসব ওয়ার্ডগুলোর কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে
বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বাঁশখালী থানা প্রশাসন।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সকল ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আজ অবধি পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মোট ১১ টি কেন্দ্রের মধ্যে ৩৮০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। ৩/৪ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই মোতাবেক ব্যবস্থা ও গ্রহণ করা হয়েছে।
কেউ অন্যায় আইন শৃঙ্খলা অবনতি ঘটলে তা কঠোর হস্তে দমন করা হবে।

বাঁশখালী উপজেলা নির্বাচনের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোঃ ফয়সাল আলম বলেন, নির্বাচন আধুনিক প্রযুক্তিতে ইভিএম মেশিন এর মাধ্যমে ভোট গ্রহণ চলবে। নির্বাচন সুষ্ঠু ,শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন