বন্দরনগরী চট্টগ্রামের ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিএনপি নেতা আব্দুল কুদ্দুস সেন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
মরহুম আব্দুল কুদ্দুস সেন্টু দক্ষিণ মধ্যম হালিশহর ৩৮ নম্বর ওয়ার্ডের আলী মিয়া সাব-রেজিস্টার বাড়ির মরহুম সেকান্দার হোসেন মিয়ার ষষ্ঠ পুত্র।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার রাত সাড়ে ১০টায় স্থানীয় মেহের আফজাল উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, পূর্বধারা পত্রিকার উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, প্রধান উপদেষ্টা সম্পাদক আলহাজ্ব সেলিম রেজা সিআইপি, প্রধান সম্পাদক আলহাজ্ব লায়ন শাজাহান শরীফ, পরিচালনা সম্পাদক আলহাজ্ব আক্তার শরীফ, সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোঃ জাহিদুল হাসান, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব হানিফ সওদাগর, নগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম, বন্দর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজ উদ্দিন, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আজিম উদ্দিন, বিএনপি নেতা মোঃ মহিউদ্দিন, বন্দর থানা ছাত্রদলের আহবায়ক আবু রায়হান চৌধুরী, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজউদ্দিন রাজু , সিনিয়র যুগ্ন আহবায়ক সাদ উদ্দিন চৌধুরী, এশিয়াটেক অয়েল কোম্পানি কর্মচারী ইউনিয়নের ( সিবিএ) নেতা মো: কায়সার হামিদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুম আব্দুল কুদ্দুস সেন্টু চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল এন্ড কলেজ, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল ও চট্টগ্রাম ক্লাবের আজিবন সদস্য এবং স্থানীয় মেহের আফজল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি। এছাড়াও তিনি স্থানীয় বহু সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে গেছেন।












