চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জয়েন্ট ট্রেজারার লায়ন এসএম কুতুব উদ্দিন এর ছোট ভাই হাসপাতালে আজীবন সদস্য লায়ন মো: গিয়াস উদ্দিন (৪২) মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুম গিয়াস উদ্দিন নগরীর ৩৬ নম্বর মধ্যম গোসাঁইলডাঙ্গা ওয়ার্ডের অধিবাসী হাজী ঠান্ডা মিয়া সওদাগরের নাতি মরহুম এস. এম. ইয়াছিন এর তৃতীয় পুত্র।
১ আগস্ট শনিবার রাত আনুমানিক ১০.৫০ মি সময় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর নিজ বাসভবনে
মারা জান। বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের বড় ভাই লায়ন এস এম কুতুবউদ্দিন।
মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে তার নিজ এলাকাসহ শুভাকাঙ্কীদের মাঝে।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, ডাক্তার পারভেজ ইকবাল শরীফ, ডাক্তার কামরুন নাহার দস্তগীর, জেনারেল সেক্রেটারি মোঃ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি জাহিদুল হাসান, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার লায়ন এসএম কুতুবউদ্দিন, অর্গানাইজিন সেক্রেটারি মোঃ সাগির, স্পোর্টস এন্ড কালচারাল সেক্রেটারি ডাক্তার ফজল করিম বাবুল, কার্যনির্বাহী সদস্য মোঃ হারুন ইউসুফ, তারিকুল ইসলাম তানভীর, মো: সাইফুল আলম, হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ নুরুল হক, উপ পরিচালক মোঃ মোশারফ হোসেন, হাসপাতালে আজীবন সদস্য ও পুর্বধারা পত্রিকার সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ।
মৃত্যু কালে ছয় মাসের একটি কন্যা সন্তান স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে পরপারে পাড়ি জমালেন লায়ন মোহাম্মদ গিয়াস উদ্দিন। মরহুমের নামাজে জানাযা ২ আগস্ট রবিবার বাদে যোহর আগ্রাবাদ বহুতলা কলোনী মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।















