,

আহ্বায়ক ফিরোজের নেতৃত্বে গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের নতুন যাত্রা

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন;

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের ‘প্রাক্তন  ছাত্র পরিষদ ২০২৬’-এর নতুন আহ্বায়ক কমিটি ও উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী-কে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সাথে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ২০ জন প্রাক্তন শিক্ষার্থীকে যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করা হয়।

যুগ্ম আহ্বায়কগণ হলেন:১. শাহাদাত ইউসুফ চৌধুরী ২. ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন ৩. আবু আহমেদ ৪. আতাউর রহমান চৌধুরী রুবেল  ৫. এ. কে. এম দিদার ৬. হোছাইন মিরাজ (সহ-অর্থ) ৭. দিদারুল হক চৌধুরী ৮. আবদুল করিম (দপ্তর) ৯. নজরুল ইসলাম ১০. মনসুর আলী ১১. কফিল উদ্দিন (অর্থ) ১২. মুবিনুল হক রানা ১৩. নুর মোহাম্মদ ১৪. রুহুল আমীন ১৫. বাহাদুর মিয়া (সহ-দপ্তর) ১৬. শরিফ উদ্দিন (সহ-প্রচার) ১৭. আবদুল্লাহ আল নোমান ১৮. নাহিদুল ইসলাম (প্রচার ও প্রকাশনা) ১৯. আবদুল্লাহ ও ২০. খন্দকার মহিউদ্দিন।
এছাড়া পরিষদের সার্বিক দিকনির্দেশনা প্রদান এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য ১৫ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। তারা হলেন— হাসান মুরাদ চৌধুরী, মোঃ ইউনুছ, নুরুল মোঃ কাদের, রমিজ উদ্দিন, রেজাউল করিম, মোঃ নবীর হোসেন, মনজুর আলম, এস. এম নুরুল আবছার, আবুল কাশেম, আবদুল গফুর, ইঞ্জিনিয়ার মাকসুদ, ইঞ্জিনিয়ার ফোরকান, ইঞ্জিনিয়ার আকবর হোছাইন, মোঃ ইসহাক এবং রেজাউল আজিম চৌধুরী।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি:

কমিটি ঘোষণার পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ যৌথ এক প্রতিক্রিয়ায় জানান, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একই ছাতার নিচে এনে সুসংগঠিত করা এবং তাঁদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করাই এই পরিষদের মূল লক্ষ্য। পাশাপাশি প্রিয় মাতৃসম শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়ন, অবকাঠামোগত সহযোগিতা এবং এলাকার আর্থ-সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রাক্তন ছাত্র পরিষদ ভবিষ্যতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন