শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় ভূমিকম্পে অসংখ্য ভবনে ফাটল

নিজস্ব প্রতিবেদক;

রাজধানীর ঢাকাসহ সারা দেশে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে রাজধানীর বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরই মধ্যে ফাটল ধরা বিভিন্ন ভবনের ছবি প্রকাশ ভূমিকম্পে ঢাকার অসংখ্য ভবনে ফাটল ব্যবহারকারীরা। এতে রামপুরার ওলন রোডে একটি ভবনের পিলারে ফাটল ধরতে দেখা গেছে।

এ ছাড়া বাড্ডা লিংক রোড, দক্ষিণ বাড্ডা, মোহাম্মদপুরের শেখেরটেক, মহাখালী, বারিধারা, গুলশান-২, পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানের অসংখ্য ভবনে ফাটল ধরেছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে জানান, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং এর কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী এলাকায়।

প্রাথমিকভাবে গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে।

শেয়ার করুন