রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হালিমা খাতুন মেমোরিয়াল সবুজ পাঠ স্কুলের বার্ষিক ক্রীড়া সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ইঞ্জিনিয়ার মুহাম্মদ মহিউদ্দিন;

শিক্ষা পাঠক্রমে ৩৩ বছরের পথ চলা বন্দর নগরীর ৩৮ নং ওয়ার্ডে হালিমা খাতুন মেমোরিয়াল সবুজ পাঠ স্কুলের। প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫ মে স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের অধ্যক্ষ জসিম উদ্দিন এর স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় অনুষ্টানের মুল আনুষ্ঠানিকতা। বিদ্যালয়ের ট্রেজারার আলহাজ্ব মাহবুব আলম এর সভাপতিত্বে, জয়েন্ট সেক্রেটারি নুরুল আবছার ও স্কুলের শিক্ষিকা মাহমুদা আকতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সচিব হাজী মো: মোস্তাক হোসাইন। ছাত্র-ছাত্রীদের চমৎকার কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর ভূয়ষী প্রশংসা করে প্রধান অতিথি ছাত্র-ছাত্রী সহ অভিভাবকদের উদ্দেশ্যে জ্ঞানগর্ভে বক্তব্য বলেন ছেলে মেয়েদেরকে এমনভাবে তৈরি করুন তারা যেন পাওয়ার ফুল নয়, বরং একজন ডেডিকেটেড মানুষ হবে যার ভাবনায় থাকবে দেশ এবং সমাজকে দেওয়ার জন্য আমি তৈরি হয়েছি।বর্তমানে দেখা যায় অনেক শিক্ষিত সমাজের কর্মকর্তাদের বাবা মা বৃদ্ধাশ্রমে রয়েছে। এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা সেসব মানুষ চাই যারা দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শিক্ষা অনুরাগী মোজাম্মেল হক, মোঃ জাহিদুল আলম ও সানলিট কেজি স্কুলের পরিচালক হোসাইন রিন্টু ও মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরমান উল্লাহ সিকদার। আমন্ত্রিত অতিথিরা বলেন, একজন ছাত্র-ছাত্রীর মূল ফাউন্ডেশন হল প্রাথমিক পর্যায়ের পড়ালেখা, আর সেটা বাস্তবিক অর্থে তৈরি করতে সক্ষম হয়েছে হালিমা খাতুন মেমোরিয়াল সবুজ পাঠ স্কুল,এখান থেকে পড়ালেখা করেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীরা খুবই ভালো করছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান তাদের।

সংস্কৃতি অনুষ্ঠানের একক ও দলীয় নৃত্য হামদে নাত, গজল ও দেশাত্মবোধক গান সহ বহুমাত্রিক কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যা উপস্থিত সকলকে বিমোহিত করে তোলে করতালীতে মুখরিত হয় পুরো ক্যাম্পাস। হালিশহর এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় হালিমা খাতুন মেমোরিয়াল সবুজ পাঠ স্কুলে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান চালো রয়েছে বর্তমানে ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ৭শ জন।

শেয়ার করুন