নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সাইড জামে মসজিদের নতুন ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ মসজিদ ভবন ভেঙে প্রায় ২ হাজার বর্গফুটের মধ্যে ১২ শ বর্গফুট জায়গায়
জুড়ে আধুনিক ও নান্দনিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য মসজিদ ভবনের কাজের উদ্বোধন করেন পূর্বধারা পত্রিকার প্রধান সম্পাদক ও ফোর জুয়েল স্টিভেডোরিং সিন্ডিকেট লিমিটেডের পরিচালক লায়ন মোহাম্মদ শাহজাহান শরীফ।
উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম , হাজী নুরুল আলম সরদার, মোহাম্মদ সেলিম মেম্বার, আবু নাসের ফারুক, আবুল বাশার, জামশেদ শাহরিয়ার, হারুন উর রশিদ, সফি সওদাগর, নুরুল আফছার সাকি, আব্দুল ওহাব, খোরশেদ আলম, নেসার আহমেদ, ইঞ্জিনিয়ার মুজিবুল হক, মোঃ ইলিয়াস, আবু সাঈদ, সাংবাদিক নিজামুদ্দিন, জাহিদুল আলম, সফি সওদাগর সর্দার, লিয়াকত আলী, মনজুর আলম, নুরুল ইসলাম ,দিদার, হাজী মোহাম্মদ শাহেদ ,জসিম ও ইমরান হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদ আল্লাহ তাআলার ঘর। এর নির্মাণ ও উন্নয়নের কাজে অংশগ্রহণ করা অত্যন্ত সওয়াবের কাজ। মহান আল্লাহর অশেষ রহমত এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, নতুন ভবনটি নির্মিত হলে মুসল্লিদের জন্য নামাজ আদায়ের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনায় আরও অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। এজন্য তারা সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংবাদটির পাঠক সংখ্যা : ০















